শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রদলের উদ্যোগে শিশুদের মধ্যে হিজাব বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে ছাত্রদল। এছাড়াও ১৫০ জন শিশুর মধ্যে হিজাব বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হিজাব বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন আসগার, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছাত্রনেতা সজিব আহমেদসহ অন্যরা।
শিশুদের মধ্যে হিজাব বিতরণ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন