গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইসমাইল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বংপুর মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বংপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতিতে আসা অটোরিকশা ইসমাইলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় চালকসহ অটোরিকশাটি আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেয় স্থানীয়রা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনÑ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।