প্রচণ্ড তাপদাহে প্রাণিকুলে হাঁসফাঁস

চলতি গ্রীস্ম ঋতুর প্রথম মাস বৈশাখের শুরুটা ঠাণ্ডা গরমের মধ্যে দিয়ে পার হলেও গতকাল বুধবার হঠাৎই দিনের তাপমাত্রা অনেক বেড় যায়। প্রচণ্ড তাপে ঘরের বাইরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে। বাতাস থাকায় কষ্ট কিছুটা কম হয়। তবে মাঠে-ঘাটে, ক্ষেতে-খামারে কাজ করা কৃষক-মজুর, নির্মাণ শ্রমিকসহ যারা ঘরের বাইরে কাজ করে দিনাতিপাত করেন, তাদের কষ্টটা অনেক বেড়ে যায়। একটু শীতলতার আশায় এসব মানুষ সুযোগ বুঝে ছুটে যান গাছের ছায়ায়। এদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিক্রি বেড়েছে ডাব, তরমুজ ও আখের রসের। তবে ডাবের দাম অনেক বেশি হওয়ায় সাধারণ মাুনষের নাগালের বাইরে থেকে যাচ্ছে। অন্যদিকে ঠাণ্ডা পানি পানের জন্য গ্রামের হস্তচালিত নলকূপ ও বরেন্দ্র এলাকায় গভীর নলকূপের পানি সংগ্রহ করতে দেখা গেছে বাসিন্দাদের। শহরের অনেক মানুষ ফ্রিজে পারি রেখে ঠাণ্ডা করে পান করছেন। প্রচণ্ড রোদের তাপ থেকে বাঁচতে কিছু মানুষকে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সংলগ্ন বটগাছের নিচে আশ্রয় নিতে। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা -গৌড় বাংলা