শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে পাট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

রাজশাহীর পবায় ‘রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে রাজশাহীর পবায় রাজশাহীতে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)’র পাটচাষিদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজেএ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি তার বক্তব্যে পাট চাষাবাদে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ। কী নোট পেপার উপস্থাপন করেন- রংপুরের পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো. মোছাদ্দেক হোসেন।
পাটের গ্রেডিং ও সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিএডিসি রাজশাহী জোনের উপপরিচালক (পাট বীজ) এইচএস জাহিদুল ফেরদৌস, পাট কর্তন এবং উন্নত পদ্ধতি বিষয়ে আলোচনা করেন পাট অধিদপ্তর রাজশাহীর পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়। পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপন, আন্তঃপরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবদুর রাজ্জাক।
উপস্থিত ছিলেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন ভূঁইয়া, বিজেএ’র ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার (প্রশাসন) বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কিষানি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন