শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আয়োচনা সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।
জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।
জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হায়দার আলী খোন্দকার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসাহাক, পাবিলক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদ, বিচারপ্রার্থী হালিমা খাতুন ও মনিরুল ইসলাম।
সূচনা বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আবু সাঈদ। এছাড়াও জাতীয় আইনগত সহায়তা কমিটির প্যানেল আইনজীবীরা বক্তব্য দেন।
বক্তারা লিগ্যাল এইড বা জাতীয় আইনগত সহায়তা বিষয়ে বিষদ আলোচনা করেন।
এর আগে জেলা ও দায়রা জজ আদালতের সামনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড্ডয়ন করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

শেয়ার করুন