চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ : দুজনকে রাজশাহীতে স্থানান্তর
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ১৯ জন। তাদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৫জনকে। এই ১৫ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৬ জন ও শিশু ১ জন রয়েছে। একজন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি আছে ২৪ জন রোগী। তাদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ১২ জন, শিশু ৬ জন।
চলতি বছরের শুরু থেকে শুক্রবার পর্য়ন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ৫৩২ জন।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।