শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন— শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হারুণ অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যরা।
সভায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর হলে হাসপাতালে আসার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন