সড়ক দুর্ঘটনা রোধে হরিপুরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে হরিপুর ১নং উচ্চ বিদ্যালয় এবং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিআরটিএ চাপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে।
স্কুলপর্যায়ে ছাত্র-ছাত্রীদের সড়ক ব্যবহার সংক্রান্ত আলোচনা সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা এবং শিক্ষার্থীদের মধ্যে সড়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।