সপ্তাহের বাজারদর : কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

চাঁপাইনবাবগঞ্জে টানা বর্ষার কারণে সকল সবজির দাম বৃদ্ধি ঊর্ধ্বমুখী রয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে।
বস্তায় চাল বিক্রেতা কাওসার আলী রুবেল জানান, আটাশ চাল প্রতিকেজি ৬৪ টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ টাকা, পাইজাম ৬০ টাকা, নাজির সাইল ৯০ টাকা, বাসমতি ১০০টাকা ও আতপ চাল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে খুচরা বিক্রেতা আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা ৫২ টাকা, লাল স্বর্ণা ৬০ টাকা, আটাশ ৭০ টাকা, মিনিকেট ৮০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। এছাড়া মুশর ডাল ১০০-১৩০ টাকা, মটর ডাল ১৩০-১৪০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা, খোলা গমের আটা ৩৮ থেকে টাকা ৪০ টাকা, প্যাকেট আটা ৪৮-৫০ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৮-৪০ টাকায়।
সবজি বিক্রেতারা জানান, প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা, ঝিঙ্গা ৫০টাকা, পটোল ৩০ টাকা, বেগুন ৭০ টাকা, বরবটি ৮০টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ৬০ টাকা, কচু ৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ২৫০টাকা, কাঁচা কলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৪০ টাকা ও কুমড়ার জালি বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ টাকায়।
মাছ বিক্রেতারা জানান, রুই ওজন ভেদে ২২০ টাকা থেকে সাড়ে ৩৫০ টাকা, ছোট মিড়কা ২২০ টাকা, কাতল ৩২০ টাকা থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৬০-২০০ টাকা, ২কেজি ওজনের আইড় ১২৫০ টাক, ট্যাংরা ১০০০ টাকা থেকে ১৪০০ টাকা, পাবতা ৩৮০ টাকা, সিং ৪০০ টাকা, কই ২৫০ টাকা, মলা ৩০০টাকা, কাঁটাপাতাসি ১৪০০ টাকা, মিড়কা ২৩০ টাকা, বাচা ১০০০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, ব্রিগহেড বড় ৩০০টাকা এবং ইলিশ বিক্রি হচ্ছে ওজন ভেদে ৭০০ টাকা থেকে ২৬০০ টাকা কেজি দরে।
মুরগি বিক্রেতারা জানান, দেশি মুরগি ৪৬০ টাকা, সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা, ব্রয়লার ১৫০ টাকা, প্যারেন্স ২৮০ টাকা, লাল লিয়ার ২৮০ টাকা, সাদা লিয়ার ২৩০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস বিগ্রে হচ্ছে ৭০০-৭৫০ টাকা কেজি।