শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বেলা ১০টায় রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন— রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ব্যবসায়ী নজিবুর রহমান, আল মামুন, আখতারুল ইসলামসহ অন্যরা।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের ৩য় ৪র্থ ও ৫ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ১৬৭ জন কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইদুল ইসলাম।

শেয়ার করুন