শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা কিবরিয়া আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ। আটক হওয়া কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোহদীপুর গ্রামের বাসিন্দা।
রবিবার সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নামে থানায় বেশ কিছু অভিযোগ রয়েছে। তবে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় আজ রবিবার সকাল ১০টায় শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোলাম কিবরিয়া রাজধানীর যাত্রাবাড়ী থানারও একটি মামলার আসামি বলে জানান এস এম শাকিল হাসান।