শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।
নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলেজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের সদস্য নাজিব ওয়াদুদ, জাকির হোসেন, আকতারুজ্জামানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে মব সৃষ্টিকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

শেয়ার করুন