শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তিন বছরের সাজা থেকে বাঁচতে ৫ বছর আত্মগোপনে
অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়লেন মংলু

চাঁপাইনবাবগঞ্জে ৩ বছরের সাজা থেকে বাঁচতে ৫ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন মো. মংলু (৫০) নামের এক পলাতক আসামি। গত রবিবার বিকেলে জেলার সদর উপজেলার কালীনগর বাজার ইংলিশ মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মংলু সদর উপজেলার কালীনগর দড়পাড়া গ্রামের মৃত মোসলেম ওরফে মুসলিমের ছেলে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মো. মংলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর মংলু নিজেকে আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত মংলুকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারি করেন। এরপর তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব অনুসন্ধন শুরু করে। এর একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রবিবার বিকেল সাড়ে ৩টায় কালীনগর বাজার ইংলিশ মোড় এলাকায় অভিযান চালিয়ে মংলুকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন