সপ্তাহের বাজারদর : বেড়েছে মোটা চালের দাম

চাঁপাইনবাবগঞ্জে টানা বর্ষার কারণে সকল সবজির দাম ঊর্ধ্বমুখী-ই রয়েছে। সেই সঙ্গে বেড়েছে মোটা চাল ও পেঁয়াজের দাম। তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে।
খুচরা চাল বিক্রেতা আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা প্রতি কেজি ৩টা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ ৭০ টাকা, মিনিকেট ৮০ থেকে ৮৫ টাকা খুচরা বিক্রি হচ্ছে। এছাড়া মুশর ডাল ১০০-১৩০ টাকা, মটর ডাল ১৩০-১৪০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা, খোলা গমের আটা ৩৮ থেকে টাকা ৪০ টাকা, প্যাকেট আটা ৪৮-৫০ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৮-৪০ টাকায়।
সবজি বিক্রেতারা জানান, প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, পটোল ৩০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, কচু ৫০ টাকা, পেঁপে ৩৫-৩৫ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ১৫০টাকা, কাঁচা কলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৪০ টাকা ও কুমড়ার জালি বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ টাকায়।
মাছ বিক্রেতারা জানান, রুই ওজন ভেদে ২২০ টাকা থেকে সাড়ে ৩৫০ টাকা, ছোট মিড়কা ২২০ টাকা, কাতল ৩২০ টাকা থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৬০-২০০ টাকা, ছোট আইড় ১০০০ টাক, ট্যাংরা ৮০০ টাকা থেকে ১২০০ টাকা, পাবতা ৪৪০ টাকা, সিং ৪০০ টাকা, কই ২৫০ টাকা, ময়া ৮০০টাকা, মিড়কা ২৩০ টাকা, বাচা ১০০০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা এবং ইলিশ বিক্রি হচ্ছে ওজন ভেদে ৮০০ টাকা থেকে ২৬০০ টাকা কেজি দরে।
মুরগি বিক্রেতারা জানান, দেশি মুরগি ৪৪০ টাকা, সোনালি মুরগি ২৫০-২৬০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা, প্যারেন্স ৩০০ টাকা, লাল লিয়ার ২৫০ টাকা, সাদা লিয়ার ২২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা কেজি।