শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর শাখায় গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো— উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান ও ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান, দুপুরে উত্তর উজিরপুর মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে দুই শিশু ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি শাকিল।

শেয়ার করুন