শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বজ্রপাতে শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে শ্রী মৃনাল সিংহ (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের শ্রী রাজুু সিংহের ছেলে। সে ৬৭নং চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও মনাকষা ইউপি সচিব আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকাল ১০টার দিকে শিক্ষককে বলে শ্রী মৃনাল সিংহ প্রস্রাব করতে গেলে বিদ্যালয়ের সামনে আমগাছের নিচে বজ্রপাতে আহত হয়। এসময় শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন