শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

 

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
গত রবিবার রাত ১২টায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ফলাফল দেখা ও ডাউনলোড করা যাচ্ছে।

শেয়ার করুন