শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শহরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, অপপ্রচার ও মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের উপদেষ্টা মো. আব্দুস সালামের নেতৃত্বে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন— সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার বন্ধ করতে হবে। মিটফোর্ডে যারা নির্মমভাবে সোহাগকে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে।
কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সহসভাপতি মো. লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর আলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক, শ্রমিক দল নেতা জিয়াউর রহমান রানাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন