শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে আগুনে পুড়ল এক বিধবার ঘর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে সেতারা বেগম নামে এক বিধবা নারীর ঘরবাড়ি পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বিধবা সেতারার দুটি ঘরসহ পুড়েছে একটি রান্নাঘরও।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা হতে পারে বলে তারা জানান।

শেয়ার করুন