র্যাবের পৃথক অভিযানে শিবগঞ্জে ফেনসিডিল সদরে গাঁজা উদ্ধার দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানে দুজনকে গ্রেপ্তারও করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬) ও সদর উপজেলার লক্ষ্মীপুর বানঝাপাড়ার সিরাজুল আলীর ছেলে রাকিব আলী (৪৩)।
গত রবিবার বিকেলের পর দুটি পৃথক অভিযান চালিয়ে এসব মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫।
রবিবার সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের সময় ইসলামী ব্যাংকের নিচ হতে ৯৯ বোতল ফেনসিডিলসহ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
অপর অভিযানটি চালানো হয় রবিবার বিকেল ৫টায় সদর উপজেলার লক্ষ্মীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিক এলাকার রাস্তায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৩৮০ গ্রাম গাঁজাসহ রাকিব আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।