শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রতারণার মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী হাম্মাদ আলী

চাঁপাইনবাবগঞ্জে চেক-সংক্রান্ত প্রতারণার মামলায় ব্যবসায়ী হাম্মাদ আলীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।
গ্রেপ্তার হাম্মাদ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর (শান্তির মোড়) এলাকার মৃত আলহাজ আব্দুর রাজ্জাকের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলামের চেক সংক্রান্ত একটি প্রতারণার মামলায় হাম্মাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আজ মঙ্গলবার হাম্মাদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ মে রাতে হাম্মাদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন।

শেয়ার করুন