মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কেট কাটা হয়।
বুধবার বেলা সোয়া ১১টায় জেলা প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আসলাম কবীর, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. হোসেন শাহনেওয়াজ।
সূচনা বক্তব্য দেন, মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ। সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসন জুয়েল।
সভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে নিহত এবং ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং আহতের সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।