শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তারুণ্যের উৎসব উপলক্ষে প্রয়াসের বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে জুলাই-২৪ স্মরণে এবং তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। রবিবার সকালে প্রয়াসের সমৃদ্ধি প্রকল্পের আওতায় চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-১-এ এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ইউনিট-১ এর ব্যবস্থাপক অজিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ অন্যরা।
এসময় ইউনিট-১ অফিস প্রাঙ্গণে বনজ ও ফলদ গাছের চারা রোপণের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচির প্রায় ৫০ জন তরুণ-তরুণীর মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

শেয়ার করুন