শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট
তিনজনকে কারাদণ্ড দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজের নেতৃত্বে শিবগঞ্জ পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুরের বাজিতপুর ও কানসাটের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় ৩ কেজি পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বলেন— মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।