ভোলাহাটে এক মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুস সোবহান মাস্টার। রবিবার বেলা ১১টায় কলেজ মোড়ের এক ক্যাফেতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসন থেকে বিএনপির মনোয়ন চায়বেন উল্লেখ করে সোবহান মাস্টার বলেন, আমি ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। তিনি আরো বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি বেশ কয়েকবার কারাবরণ করেছি। অনেক মামলা-হামলার স্বীকার হয়েছি।
তার ত্যাগের মূল্যায়ন করে বিএনপি দলীয় মনোনয়ন দিবে বলে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হন তাহলে কৃষক গোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ মানবকল্যাণে কাজ করবেন বলে তিনি জানান।
আব্দুস সোবহান আবারো আশাবাদ ব্যক্ত করে বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন।
মতবিনিময় সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জুলাই-আগস্টের সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনাসহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়।