চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন। তাদরে মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ৭ জন এবং বহির্বিভাগে ১২ জন রোগী। এছাড়া শিবগঞ্জে ২ জন, গোমস্তাপুরে ১ জন ও নাচোলে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১২ জনকে। এই ১২ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ১ জন পুরুষ ও ১ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জে ৩ জন ও গোমস্তাপুরে ২ জন রোগী ভর্তি আছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭১২ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮২ জনে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।