ভোলাহাট উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রকৌশলী আহরাম আলী, সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুর রহমানসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল। মোট আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
টুর্নামেন্টটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা।