শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার সকাল ১০টা থেকে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথির বক্তব্য দেন— কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় টিমপ্রধান রাসেল মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন— জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম. জিলানী নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন— চাঁদাবাজির টাকায় বিরিয়ানি খেলেও সুখ নেই। তার চেয়ে হালাল রোজগারের টাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ডাল-ভাতেই প্রকৃত সুখ আছে। আগামী দিনে সকল আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন