শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে একটি সীমানা প্রচীর ।
রবিবার দিবাগত মধ্যরাতের পর যে কেনো সময় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের উপর-ধুমিহায়াতপুর এলাকার কবরস্থানের পাশে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে কবরস্থানের পাশে ককটেলের আলামত পড়ে থাকতে দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, রানীহাটি ইউনিয়নের উপর-ধুমিহায়াতপুর এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশে ৫ থেকে ৬টি পরিত্যক্ত ককটেলের বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন