চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী এবং ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ৬ জন এবং শিবগঞ্জে ৩ জন পুরুষ ও ভোলাহাটে ১ জন পুরুষ রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪১৪ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।