শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

উদয়ন মোড়ে র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধার : একজন গ্রেপ্তার

 

 

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আরিফ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিলকি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জেলা শহরের স্টেশন রোড উদয়ন মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ১.৯ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণরে জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

শেয়ার করুন