শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় সেরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত সেরাজুল উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহারপুর গ্রামের মৃত জমিদার মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, রবিবার রাতে শিবগঞ্জের ধোপপুকুর নামক স্থানে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন সেরাজুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেন কলেজ (রামেক) হাসপাতাল স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেয়ার করুন