শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোহালবাড়ীতে কাব হলিডে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর তীরবর্তী গোহালবাড়ী সামসুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর এ আয়োজনে বিদ্যালয়ের কাব সদস্যরা অংশগ্রহণ করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, দুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ অন্যরা।
গোহালবাড়ী সামসুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার আখসারিন খাতুন জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত কাব সদস্যরা নাচ, গান, আবৃত্তি, খেলাধুলার মধ্যদিয়ে নিজেদের মতো করে কাটিয়েছে।

শেয়ার করুন