আন্তর্জাতিক প্রবীণ দিবস
পলশায় র্যালি ও আলোচনা

‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি ইউনিট-১ থেকে বের হয়ে চাঁপাই-রহনপুর সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিট অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন— প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন— বালিয়াডাঙ্গা ইউনিয়নের প্রবীণ কর্মসূচির সভাপতি একরামুল হক, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, ইউনিট ব্যবস্থাপক অজিউর রহমান, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ বালিয়াডাঙ্গা ইউনিয়নের প্রবীণ ও যুব সদস্যবৃন্দ।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।