শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে প্রশিক্ষণ

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় পলশাতে রেডিও মহানন্দার অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি কৃষক সদস্য।
এ সময় কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসঙ্গে খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মি কম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতেকলমে নির্দেশনা দেয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের হর্টিকালচার অফিসার কৃষিবিদ মো. শামসুদ্দোহা, উপ-সহকারী কৃষি অফিসার মো. আকরামুল হক এবং ড্রাউট প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।
প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেয়া। এই লক্ষে ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১ এর ব্যবস্থাপক ওজিউর রহমান। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও জেনারেল প্রসেনজিৎ কুমার সাহা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন