ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মো. মামুন হাসান, সত্রাজিতপুর ইউনিয়নের আমির মো. শফিকুল ইসলাম বাদল, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম । এছাড়াও স্থানীয় সচেতন সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে তিনজন এমবিবিএস চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দেন। দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ৩৬৮ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৪৭৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।