শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জাতীয় সমাবেশ সফল করার লক্ষে সিপিবির কর্মীসভা

 

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সমাবেশ সফল করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে সোমবার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন— সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা কমরেড আবিদ হোসেন।
সিপিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল সেন্টুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন— জেলা কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট আবু হাসিব, সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দীনসহ অন্যরা।
বক্তারা জাতীয় সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদরে প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন