নাচোল পাইলট উচ্চ বিদ্যাললেয় শিক্ষক আনিকুল ইসলামের অবসরজনিত বিদায়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুরুল হোদা, বিদায়ী শিক্ষক আনিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে ‘মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন— হউক সুন্দরতম বিদায়ের ক্ষণ।’— বাণীকে সামনে রেখে সভাপতি মোজাম্মেল হক স্বাগত বক্তব্যে বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে স্মৃতিচারণ তুলে ধরেন। শেষে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেয়া হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বিদায়ী শিক্ষক আনিকুল ইসলামের অবসরজীবন সুন্দর ও অনাবিল আনন্দ কাটুক— এই প্রত্যাশা করেন।