শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোল কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলতাব আলী (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার মৃত ভগু মন্ডলের ছেলে।
বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বরাতে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গত ১২ অক্টোবর ১৫ বছরের এক আদিবাসী কিশোরীকে ফাঁদে ফেলে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে আলতাব। বিষয়টি কাউকে না জাননোর জন্য ওই কিশোরীকে ভয়-ভীতি দেখানো হয়। এর পর মঙ্গলবার (১৪ অক্টোবর) আবারো ওই কিশোরীকে আলতাব তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আলতাব পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই মেয়েটির পিতা বাদী হয়ে নাচোল থানায় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলা রজু করেন। পুলিশ আলতাবকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে এবং আজ  বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন