শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও বহির্বিভাগে ২ জন এবং গোমস্তাপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী শনাক্ত হন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৬ জন, শিবগঞ্জ থেকে ১ জন, নাচোল থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলাসহ ৮ জন, শিবগঞ্জে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ রোগী রয়েছেন।
সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২৮ জন।

শেয়ার করুন