শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকায় ছাত্রদল সদস্য হত্যার প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার পৃথক স্থানে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি মো. হাসান আলীর নেতৃত্বে সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকা প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন— সংগঠনটির সাধারণ সম্পাদক আমির হাসান জীবন, যুগ্ম সম্পাদক মুনাঈম ইসলাম নাইম ও মো. শাকিল, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. অনিকসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
অন্যদিকে বারঘরিয়ায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, গত রবিবার বিকেলে ঢাকায় জুবায়েদ খুন হন।

শেয়ার করুন