চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল হক নাহিদ, সদর মডেল থানার সেকেন্ড অফিসার রাজু আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় এলাকার বিভিন্ন সমস্যা, মাদক চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উন্নয়নমূলক কাজ, নিরাপত্তা, যানজট নিরসন এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।