ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে ভারপ্রাপ্ত ইউএনও’র মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারর কক্ষে তিনি এই মতবিনিময় করেন। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
উল্লেখ্য, শামীম হোসেন সম্প্রতি ভোলাহাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন।
মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বলেন, মো. মনিরুজ্জামান স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি অল্প সময়ে ভোলাহাট উপজেলার বিভিন্ন উন্নয়নে যে কার্যক্রম চালিয়েছেন আপনাদের সাথে নিয়ে আমি তা চালিয়ে যেতে চাই।
এছাড়াও বৃহত্তর বিলভাতিয়া বিল, জনগুরুত্বপূর্ণ এলাকায় মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য, ভেজাল শিশুখাদ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত ইউএনও মো. শামীম হোসেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— মো. গোলাম কবির, মো. জামিল হোসেন, মো. শাহীন আলম, আলি হায়দার, মো. ইসমাইল হোসেন, কায়সার আহমেদ, মো. রবিউল ইসলাম ও মো. শরিফুল ইসলামসহ অন্যরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. আবু মোতালেব উপস্থিত ছিলেন।