নাশকতা সৃষ্টির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন (৪৪), তিনি মৃত সহিম উদ্দিন বিশ্বাসের ছেলে; ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রাজিবুল ইসলাম জীবন (৩৩), তিনি বিনোদনগর গ্রামের মো. আবু তালেবের ছেলে; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মৃত ইউনুস দেওয়ানের ছেলে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী (৫১); বালুগ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ও ৬নং ওয়ার্ডের সক্রিয় কর্মী মেকাইল ইসলাম এবং নাচোল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহান আলী (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।