শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে জামায়াতের ছাত্র ও যুব সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন— নাচোল পৌর আমির মনিরুল ইসলাম ও নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের যুব ও ছাত্রসমাজ এখন শুধু পরিবর্তনের প্রত্যাশী নয়, বরং তারা নিজেরাই সেই পরিবর্তনের চালিকাশক্তি। সাম্প্রতিক বছরগুলোতে তাদের উদ্ভাবনী উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই তরুণ, আর এই বিশাল কর্মক্ষম শক্তিই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রধান কারিগর হিসেবে নিজেদের প্রমাণ করছে।

শেয়ার করুন