ডিএনসির অভিযানে গোমস্তাপুরে জব্দ ফেনসিডিল গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের অভিযানে ২৬ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। এই সময় গ্রেপ্তার করা হয়েছে মোসা. হাবিবা খাতুন (২৩) নামের এক নারীকে। গ্রেপ্তার হাবিবা গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ২৬ বোতল ফেনসিডিলসহ মোসা. হাবিবা খাতুনকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির উপ পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে হাবিবা খাতুন ও তার স্বামী মো. ফারুক হোসনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। হাবিবার স্বামীকে পলাতক দেখানো হয়েছে।