শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্যানিটেশন সুবিধার আওতায় উপকারভোগীদের মধ্যে সেমিপাকা টয়লেটের চাবি ও ব্যবহারযোগ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার ১৫টি উপকারভোগী পরিবারের মধ্যে চাবিসহ টয়লেটে ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি ফাতেমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলাম। সূচনা বক্তব্য দেন— অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল।
অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ।

শেয়ার করুন