শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের নিয়ে ‘চায়ের আড্ডা’ অধ্যাপক শাহজাহানের প্রত্যাশা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা সাংবাদিকদের বলেছেন, আপনারা জাতির বিবেক, আপনারা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ‘চায়ের আড্ডায়’ তিনি এ কথা বলেন।
নিজেকে প্রচারবিমুখ লোক উল্লেখ করে তিনি বলেন, আপনারা জানেন, জাতীয়তাবাদী দল-বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাকে শিবগঞ্জ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে নিজের ভাই মনে করে গ্রহণ করবেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এ সময় তিনি দলের ভেতরে কোনো কোন্দল নেই বলে জানান।
শিবগঞ্জ বাজারে একটি হোটেলে অনুষ্ঠিত এই চায়ের আড্ডায় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক ও সদস্য সচিব তোসিফুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামসহ আরো অনেকে।

শেয়ার করুন