ত্রয়োদশ সংসদ নির্বাচন : ‘সদর উপজেলা বিএনপি’র মতবিনিময়

‘ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে’— স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলাশহরের পাঠানপাড়ায় একটি কমিউিনিটি সেন্টারে ‘জাতীয়তাবাদী দল-বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা’র ব্যানারে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশীদ হারুন। সভায় তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনের দিকনির্দেশনা দেন।
মঙ্গলবার সকাল থেকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নেতারা তাদের মতামত তুলে ধরেন।
এসময় বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, নজরুল ইসলাম, আব্দুল বারেক, আকম শাহেদুল আলম বিশ্বস পলাশসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।