র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বালুবাগান এলাকায় অভিযান চালায় র্যাব। এই অভিযানে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, একই ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়ার এনামুলের ছেলে মো. শাহিন (৩৮) ও লক্ষীপুর কদুড়তলার মৃত এনামুলের ছেলে কবির (২৭)।
একই দিন রাত সাড়ে ১০ টায় ভাগ্যবানপুর গাইনপাড়া হতে ২৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চক আলমপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে মো. মমিন আলী (৪২) ও মৃত বজলুর রহমানের ছেলে মো. আবু হায়াত (৬২)।
উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।